ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি-ময়মনসিংহের ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ইউনিয়ন ও পৌর ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১০জুন) বিকেলে ভালুকা সরকারী কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এর আগে জিয়া মঞ্চে সংক্ষিপ্ত সভায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ভালুকার আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাবেক মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব) মোহাম্মদ সামসুল আলম খান। উদ্ধোধক জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ইঞ্জিনিয়ার ইফতেকার শামিম ও মেজর মো: মনিরুল ইসলাম।
উদ্বোধনী খেলায় মল্লিকবাড়ি ইউনিয়ন ফুটবল টিম ও ভরাডোবা ইউনিয়ন টিম অংশগ্রহন করে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































